Tuesday, August 6, 2013

জীবন

হয়ত এটা নদীর মত  
              হয়ত এটা তা
নইলে কেন নদীর মত
            
এর এমন বহতা
ভাঙা গড়া নদীর মত
             
শুধু আশা ভরশা
দিনের আলো খুঁজি মরা
             
শুধু অমানিশা
    
নদীর যেটা বাহ্যিক ব্যাপার
         
আমার সেটা ভিতরকার
নদীর যেমন জল আছে
          
তেমনি আছে আমার
নদীর মত ছুটছি আমি
          
নেইকো কোন ছুটি
জীবনটা গোছাতে হায়
            
খাচ্ছি লুটোপুটি
ছুটে চলার মাঝে যেমন
             
নদী বেঁচে থাকে
মায়া-মোহ বশ করিয়া
         
তেমান অন্ধকারে রাখে




Monday, August 5, 2013

বস্তির শিশু

বস্তির শিশু

বস্তিতে বাড়ি মোদের স্বস্তিতে না থাকি
বুকের ছাতি ছাউনি করে দুঃখটাকে ঢাকি
স্নেহ হারা শিশু মোরা পাই যে শুধু দুখ
অবহেলার ভেলায় খুঁজি সুখি মামার মুখ
অনেকে নীচু ভেবে দেয় থুথু, করে অপমান
বঞ্চনার বস্ত্র আবার করে মোদের দান
নেতা ব্যাটা সাধু সেজে প্রতিশ্রুতি দেয় বটে
সুযোগ পেলে মোদের মেরে রাখে তারি ঘটে
ছোট ঘরে বসত মোদের ছোট তবু নয়
বড় আশায় বুক বেঁধেছি করব মোরা জয়
ছন্দ-হারা জীবন মোদের মন্দ-না তার সুর
ভাষা মোদের বেড়াতে গেছে দূর বহুদূর
ছোট মোরা ছোট আশা দেখুন ভাইয়ের মত
দুঃখ দিয়ে বাড়াবেন না অস্পৃশ্যতার ক্ষত





Sunday, August 4, 2013

আষাঢ়ের মেঘ

আষাঢ়ের মেঘ

বহু প্রতীক্ষার পরে পেলাম তোমার দেখা
তোমাকে পেয়েও আজ আমি বড়্ একা
নিঃসঙ্গ হয়ে ভাবি শুধু তোমারই কথা
কাঁদ কেন তুমি, কিসের এতো ব্যথা
আষাঢ় এলে তুমি থাক না অসাড়
কেঁদে চোখের জল ফেলাও বারেবার
আষাঢ়ের জলের স্রোত ধারায়
সব দুঃখ ধুয়ে মুছে যায় নিরালায়
অসাড় দেহে হয় প্রাণের সঞ্চার
চারিদিকে বেজে ওঠে প্রেমের ঝংকার
তাই স্মরি-গো তোমায় বারেবারে
এমন মেঘলা দিনে হারাও আমারে
এমন বর্ষার দিনে খুঁজে ফিরি তারে
মন যায় ছুটি, তবু না-পাই তারে




Thursday, August 1, 2013

নিন্দা

 নিন্দা

শশী যখন দোষী হয় কলঙ্কের ছাপে
সূর্যমামা বেজায় সুখে হাসি রাখে চেপে

তারারা সব মিটমিটিয়ে নিন্দে করেতটপ‌মোরে
বলে, বিশ্ব এখন নিঃস্ব হল কলঙ্কের তরে

নক্ষত্র, গ্যালাক্সী আর যত নিহারিকা
কুত্সা রটায় বলে, চাঁদ-আনল বিভিষীকা


চাঁদ বলে তোমরা আমার সহৃদয় বন্ধু
নিন্দার বন্দনায় পেলাম খুঁজে কৃপাসিন্ধু

ভুলত্রুটি ধরে মোরে বানালে ত্রুটিশূন্যে
এমন বান্ধব মেলে কি এই মহাশূন্যে

তাই জয় চাই তোমাদের ওহে সূর্য তারা
দয়া করে বেঁধে রেখে নিন্দের বাধন দ্বারা





Wednesday, July 31, 2013

অভিযাত্রী



হাতে নিয়ে তলোয়ার
               
মুছে অশ্রজল
সামনে রণক্ষেত্র তোমার
         
সরাতে হবে জঞ্জাল
তুমি প্রাণ পুরুষ তুমি ধী
তোমার আলোয় আলোকিত হবে
        
তুমি তা জান কি
বনস্পতি গাছে ফুল ধরবে
তোমার পানে চেয়ে থাকা
       
অজস্র মানুষের ঢল
বুক চাপটে চেপে রাখা
        
কত কথার রোল
তুমি আসা মানে
ব্যথিত প্রাণের ব্যথাহারা হাসি
             
দুচোখের চাহনে
অস্ফুট হাসি রাশি রাশি
        
তুমি আসলে
ভিড়বে হাজার জনতার দল
       
ভালবাসা দিলে
       
কোনখানে রাখি বল
মুনি-ঋষিরা তোমার ধ্যানে
কাটিয়েছে অনেকটা বছর
ধন্য করবে তোমার দানে
হবে তারা অমর



Monday, July 29, 2013

কান্না

বজ্রনাদ হানিছে মেঘ দুঃখ নিবারনে
আমার দুঃখের দেখা মেলে বারি বরিষনে
কঠিন দেহে বীর দর্পে পাহাড় চরাচরে
তবু তাহার কান্না নাকি ঝরে ঝর্ণাকারে
শিশির নাকি নিশির কান্না ঝরে প্রভাতে
আমরা তাকে কুয়াশা বলি ধুয়াশা কাটাতে
নদীর কান্না ছলাত্ ছলাত্ মুখটা টলমল
বুকের যত ব্যথা আছে করে অবিচল
পাখির কান্না গানটা হয়ে পুরায় বাসনা
মোদের মনের রসদ জোগায় তাদের যাতনা
বেনারসী নববধূর তোলে কান্নার রোল
এই শাড়িতে কান্না হয়ে ফোঁটে না বলা সে বোল
পদ্ম বুঝি দুঃখ পেয়ে মুখ করেছে কালো
গোমড়া মুখে আড়মোড়া ভেঙে জোগায় মনের আলো
কান্না এসে ঝরিয়ে দিক মনের যত দুখ
ধুয়ে মুছে হোক না আমার দুঃখ শূন্য বুক





তুমি

তুমি যেন শ্রাবণ মেঘের বৃষ্টি টাপুর-টুপুর
এক পরশা বৃষ্টি শেষে আনো রোদেলা দুপুর
উদাস হাওয়া হয়ে তুমি হঠাত্ উধাও হও
আনমনা করিতে মোরে মনের কথা কও
সাদা মেঘের ভেলায় ভেসে তোমার যাওয়া আসা
চাঁদনী রাতে রূপ-সাগরে হঠাত্ ডোবা-ভাসা
ফুল-পরীরা তোমায় দেখে ঈর্ষা করে ভারি
তোমার জন্য নাইতে যাবে পানকৌড়ির সারি
প্রজাপতি ডানা মেলে ডাকছে চুপিসারে
ফড়িং তোমায় বরণ করবে বুনো ঘাসের হারে
চাঁদের বুড়ি স্বপ্ন আঁকে চরকা কাটার তালে
সুখের ছোঁয়া বয় যেন তাই তোমার পুরো ভালে
রবি এসে ছবি তোলে মনের গহীন ঘরে
সেই ছবিটা আগলে রাখি অনেক যত্ন করে
ভ্রমর আসে গুনগুনিয়ে দিতে কাঁজল এঁকে
দিবা-নিশি কাটে আমার তোমার স্বপ্ন দেখে




Sunday, July 28, 2013

ভালবাসার ঘুড়ি


ভালবাসার ঘুড়ি

ভালবাসার রঙিন ঘুড়ি
             উড়াই স্বপ্ন সুতায়
ঘুড়ির তালে মনও দোলে
                আকুলিয়া হৃদয়

আদর মাখা আঠা দিয়া
                 সেই ঘুড়ি তৈরি
বুকের পাজর দিয়া তারি
                 কাঠামোটা গড়ি

ভাসা ভাসা আছে যেন
                  আশার বাতাসে
মন-লাটাই আর স্বপ্ন ঘুড়ি
               আছে সুতার পরশে

প্রীতি দ্বারা ঘেরা আছে
                  আমার চারিপাশ
বিষাদের বাতাস যেন
                   না-করে হতাশ

শৃংখল নামক লেজুড় দিয়ে
                রাখছি তারে ধরে
ফাঁকি দিয়ে যেন আমায়
               না-যায় একা করে