তুমি
যেন শ্রাবণ মেঘের বৃষ্টি টাপুর-টুপুর
এক পরশা বৃষ্টি শেষে আনো রোদেলা দুপুর।
উদাস হাওয়া হয়ে তুমি হঠাত্ উধাও হও
আনমনা করিতে মোরে মনের কথা কও।
সাদা মেঘের ভেলায় ভেসে তোমার যাওয়া আসা
চাঁদনী রাতে রূপ-সাগরে হঠাত্ ডোবা-ভাসা।
ফুল-পরীরা তোমায় দেখে ঈর্ষা করে ভারি
তোমার জন্য নাইতে যাবে পানকৌড়ির সারি।
প্রজাপতি ডানা মেলে ডাকছে চুপিসারে
ফড়িং তোমায় বরণ করবে বুনো ঘাসের হারে।
চাঁদের বুড়ি স্বপ্ন আঁকে চরকা কাটার তালে
সুখের ছোঁয়া বয় যেন তাই তোমার পুরো ভালে।
রবি এসে ছবি তোলে মনের গহীন ঘরে
সেই ছবিটা আগলে রাখি অনেক যত্ন করে।
ভ্রমর আসে গুনগুনিয়ে দিতে কাঁজল এঁকে
দিবা-নিশি কাটে আমার তোমার স্বপ্ন দেখে।
এক পরশা বৃষ্টি শেষে আনো রোদেলা দুপুর।
উদাস হাওয়া হয়ে তুমি হঠাত্ উধাও হও
আনমনা করিতে মোরে মনের কথা কও।
সাদা মেঘের ভেলায় ভেসে তোমার যাওয়া আসা
চাঁদনী রাতে রূপ-সাগরে হঠাত্ ডোবা-ভাসা।
ফুল-পরীরা তোমায় দেখে ঈর্ষা করে ভারি
তোমার জন্য নাইতে যাবে পানকৌড়ির সারি।
প্রজাপতি ডানা মেলে ডাকছে চুপিসারে
ফড়িং তোমায় বরণ করবে বুনো ঘাসের হারে।
চাঁদের বুড়ি স্বপ্ন আঁকে চরকা কাটার তালে
সুখের ছোঁয়া বয় যেন তাই তোমার পুরো ভালে।
রবি এসে ছবি তোলে মনের গহীন ঘরে
সেই ছবিটা আগলে রাখি অনেক যত্ন করে।
ভ্রমর আসে গুনগুনিয়ে দিতে কাঁজল এঁকে
দিবা-নিশি কাটে আমার তোমার স্বপ্ন দেখে।
No comments:
Post a Comment