ভালবাসার ঘুড়ি
ভালবাসার
রঙিন ঘুড়ি
উড়াই স্বপ্ন সুতায়
ঘুড়ির
তালে মনও দোলে
আকুলিয়া হৃদয়।
আদর
মাখা আঠা দিয়া
সেই ঘুড়ি তৈরি
বুকের
পাজর দিয়া তারি
কাঠামোটা গড়ি।
ভাসা
ভাসা আছে যেন
আশার বাতাসে
মন-লাটাই
আর স্বপ্ন ঘুড়ি
আছে সুতার পরশে।
প্রীতি
দ্বারা ঘেরা আছে
আমার চারিপাশ
বিষাদের
বাতাস যেন
না-করে হতাশ।
শৃংখল
নামক লেজুড় দিয়ে
রাখছি তারে ধরে
ফাঁকি
দিয়ে যেন আমায়
না-যায় একা করে।
No comments:
Post a Comment