হাতে নিয়ে তলোয়ার
মুছে অশ্র“জল
সামনে রণক্ষেত্র তোমার
সরাতে হবে জঞ্জাল।
তুমি প্রাণ পুরুষ তুমি ধী
তোমার আলোয় আলোকিত হবে
তুমি তা জান কি
বনস্পতি গাছে ফুল ধরবে।
তোমার পানে চেয়ে থাকা
অজস্র মানুষের ঢল
বুক চাপটে চেপে রাখা
কত কথার রোল।
তুমি আসা মানে
ব্যথিত প্রাণের ব্যথাহারা হাসি
দুচোখের চাহনে
অস্ফুট হাসি রাশি রাশি।
তুমি আসলে
ভিড়বে হাজার জনতার দল
ভালবাসা দিলে
কোনখানে রাখি বল।
মুনি-ঋষিরা তোমার ধ্যানে
কাটিয়েছে অনেকটা বছর
ধন্য করবে তোমার দানে
হবে তারা অমর।
মুছে অশ্র“জল
সামনে রণক্ষেত্র তোমার
সরাতে হবে জঞ্জাল।
তুমি প্রাণ পুরুষ তুমি ধী
তোমার আলোয় আলোকিত হবে
তুমি তা জান কি
বনস্পতি গাছে ফুল ধরবে।
তোমার পানে চেয়ে থাকা
অজস্র মানুষের ঢল
বুক চাপটে চেপে রাখা
কত কথার রোল।
তুমি আসা মানে
ব্যথিত প্রাণের ব্যথাহারা হাসি
দুচোখের চাহনে
অস্ফুট হাসি রাশি রাশি।
তুমি আসলে
ভিড়বে হাজার জনতার দল
ভালবাসা দিলে
কোনখানে রাখি বল।
মুনি-ঋষিরা তোমার ধ্যানে
কাটিয়েছে অনেকটা বছর
ধন্য করবে তোমার দানে
হবে তারা অমর।
No comments:
Post a Comment