Monday, July 29, 2013

কান্না

বজ্রনাদ হানিছে মেঘ দুঃখ নিবারনে
আমার দুঃখের দেখা মেলে বারি বরিষনে
কঠিন দেহে বীর দর্পে পাহাড় চরাচরে
তবু তাহার কান্না নাকি ঝরে ঝর্ণাকারে
শিশির নাকি নিশির কান্না ঝরে প্রভাতে
আমরা তাকে কুয়াশা বলি ধুয়াশা কাটাতে
নদীর কান্না ছলাত্ ছলাত্ মুখটা টলমল
বুকের যত ব্যথা আছে করে অবিচল
পাখির কান্না গানটা হয়ে পুরায় বাসনা
মোদের মনের রসদ জোগায় তাদের যাতনা
বেনারসী নববধূর তোলে কান্নার রোল
এই শাড়িতে কান্না হয়ে ফোঁটে না বলা সে বোল
পদ্ম বুঝি দুঃখ পেয়ে মুখ করেছে কালো
গোমড়া মুখে আড়মোড়া ভেঙে জোগায় মনের আলো
কান্না এসে ঝরিয়ে দিক মনের যত দুখ
ধুয়ে মুছে হোক না আমার দুঃখ শূন্য বুক





No comments:

Post a Comment