হয়ত এটা নদীর মত
হয়ত এটা তা
নইলে কেন নদীর মত
এর এমন বহতা।
ভাঙা গড়া নদীর মত
শুধু আশা ভরশা
দিনের আলো খুঁজি মরা
শুধু অমানিশা।
নদীর যেটা বাহ্যিক ব্যাপার
আমার সেটা ভিতরকার
নদীর যেমন জল আছে
তেমনি আছে আমার।
নদীর মত ছুটছি আমি
নেইকো কোন ছুটি
জীবনটা গোছাতে হায়
খাচ্ছি লুটোপুটি।
ছুটে চলার মাঝে যেমন
নদী বেঁচে থাকে
মায়া-মোহ বশ করিয়া
তেমান অন্ধকারে রাখে।
হয়ত এটা তা
নইলে কেন নদীর মত
এর এমন বহতা।
ভাঙা গড়া নদীর মত
শুধু আশা ভরশা
দিনের আলো খুঁজি মরা
শুধু অমানিশা।
নদীর যেটা বাহ্যিক ব্যাপার
আমার সেটা ভিতরকার
নদীর যেমন জল আছে
তেমনি আছে আমার।
নদীর মত ছুটছি আমি
নেইকো কোন ছুটি
জীবনটা গোছাতে হায়
খাচ্ছি লুটোপুটি।
ছুটে চলার মাঝে যেমন
নদী বেঁচে থাকে
মায়া-মোহ বশ করিয়া
তেমান অন্ধকারে রাখে।
No comments:
Post a Comment