বস্তির
শিশু
বস্তিতে বাড়ি মোদের
স্বস্তিতে না থাকি
বুকের ছাতি ছাউনি
করে দুঃখটাকে ঢাকি।
স্নেহ হারা শিশু
মোরা পাই যে শুধু দুখ
অবহেলার ভেলায় খুঁজি
সুখি মামার মুখ।
অনেকে নীচু ভেবে দেয়
থুথু, করে
অপমান
বঞ্চনার বস্ত্র আবার
করে মোদের দান।
নেতা ব্যাটা সাধু
সেজে প্রতিশ্রুতি দেয় বটে
সুযোগ পেলে মোদের
মেরে রাখে তারি ঘটে।
ছোট ঘরে বসত মোদের
ছোট তবু নয়
বড় আশায় বুক বেঁধেছি
করব মোরা জয়।
ছন্দ-হারা জীবন
মোদের মন্দ-না তার সুর
ভাষা মোদের বেড়াতে
গেছে দূর বহুদূর।
ছোট মোরা ছোট আশা
দেখুন ভাইয়ের মত
দুঃখ দিয়ে বাড়াবেন
না অস্পৃশ্যতার ক্ষত।
No comments:
Post a Comment