হারাও হে মধু কবি তোমার মাঝেতে
পাই যেন স্বর্গ সুখ সকল সময়ে,
স্মরণ করি তোমারে সকল কাজেতে
এগিয়ে যাই যেন তোমার পিছু লয়ে।
অন্ধ মোরে নিয়ে চলো প্রদীপ জ্বালিয়ে
আলো-ধারা বয় যেন জীবন সাঝেতে,
আর্তি মোর শোভন করো শোভা ছড়িয়ে
সব খর্ব থাকে যেন সবার পিছুতে।
যশোরের গৌরব তুমি সৌরভে ভরা
আনিলে কৃতির ধারা পুরে মনোরমা,
দাসে এই দীন দশা করে দিও ক্ষমা
যদিও বা ভুলে থাকি মায়া ভরা ধরা।
মধু রসে বসে আনো দুরাচার মন
তোমারে সেবিতে যেন নাহি হেলি ক্ষণ॥
পাই যেন স্বর্গ সুখ সকল সময়ে,
স্মরণ করি তোমারে সকল কাজেতে
এগিয়ে যাই যেন তোমার পিছু লয়ে।
অন্ধ মোরে নিয়ে চলো প্রদীপ জ্বালিয়ে
আলো-ধারা বয় যেন জীবন সাঝেতে,
আর্তি মোর শোভন করো শোভা ছড়িয়ে
সব খর্ব থাকে যেন সবার পিছুতে।
যশোরের গৌরব তুমি সৌরভে ভরা
আনিলে কৃতির ধারা পুরে মনোরমা,
দাসে এই দীন দশা করে দিও ক্ষমা
যদিও বা ভুলে থাকি মায়া ভরা ধরা।
মধু রসে বসে আনো দুরাচার মন
তোমারে সেবিতে যেন নাহি হেলি ক্ষণ॥
No comments:
Post a Comment