ভ্রান্ত পথে শ্রান্ত পথিক চলছে দেখ ঐ
মাঝি-মল্লা নৌকার ’পরে বৈঠাখানা কই?
আধার ঘনিয়া দেখ রচিছে ত্রাস
অতল গহ্বরে সবই করিতে গ্রাস।
কূলহারা ফুল হয়ে চলছে ভেসে ভেসে
খুঁজে পেয়ে যেতে চায় নিজেরও দেশে।
কান্ডারী দেখি আজি পথ গেছে ভুলে
দিশাহারা তৃষা নিয়ে আছে বদ্ধ মূলে।
বেলা যায় বহিয়া আশায় বসতি
কেমনে রুধিবো মোরা এই দুর্গতি।
ভ্রমিয়া ভ্রমিয়া দেখি নৌকা আছে তথায়
কাজে দেখাতে হবে আর তো নয় কথায়।
সুজন বন্ধু উজান গাঙে বৈঠা খানা ধরি
সময় এখন ডাক দিয়েছে বাইতে হবে তরী।
এসো সবে কাঁধ মিলিয়ে দুরন্ত এই বেগে
ঘুমের বেলা শেষ হয়েছে ওঠ এখন জেগে।
মাঝি-মল্লা নৌকার ’পরে বৈঠাখানা কই?
আধার ঘনিয়া দেখ রচিছে ত্রাস
অতল গহ্বরে সবই করিতে গ্রাস।
কূলহারা ফুল হয়ে চলছে ভেসে ভেসে
খুঁজে পেয়ে যেতে চায় নিজেরও দেশে।
কান্ডারী দেখি আজি পথ গেছে ভুলে
দিশাহারা তৃষা নিয়ে আছে বদ্ধ মূলে।
বেলা যায় বহিয়া আশায় বসতি
কেমনে রুধিবো মোরা এই দুর্গতি।
ভ্রমিয়া ভ্রমিয়া দেখি নৌকা আছে তথায়
কাজে দেখাতে হবে আর তো নয় কথায়।
সুজন বন্ধু উজান গাঙে বৈঠা খানা ধরি
সময় এখন ডাক দিয়েছে বাইতে হবে তরী।
এসো সবে কাঁধ মিলিয়ে দুরন্ত এই বেগে
ঘুমের বেলা শেষ হয়েছে ওঠ এখন জেগে।
No comments:
Post a Comment