Friday, January 31, 2014

Jodu Jatha (যদু জ্যাঠা)



চাকর ব্যাটা যদু জ্যাঠা খাটতো দিবা রাত্র
ক্লান্ততার ছিটে-ফোঁটা নেই তো তবু মাত্র
আমার লাগি রাত্রি জাগি থাকত বসে পাশে
বলত হেসে ভালবেসে পড়তে অবশেষে
স্বপ্নটা তার নেহাত বড় আমাকে ঘিরে
বড় হয়ে হওয়া চাই মস্ত বড় হীরে
পীড়াচয়ে শোকাতর সে নিদ্রা নাই তার চক্ষে
ঝড়-ঝাপটায় আগলে রাখত আদর মাখা বক্ষে
পাঠশালাতে যবে যেতাম থাকত আমার সঙ্গে
পথের কাঁট মতিহারা ক্ষতে যদি অঙ্গে
যদু জ্যাঠা বৃদ্ধ এখন বোঝা যায় তার চুলে
বড় হয়ে মর্মটা তার গেছি সবই ভুলে
চিকিত্সা তার থমকে আছে অর্থখানার জন্য
আছে শয্যাটাকে সঙ্গি করে হয়ে মরণাপন্ন
বড় হয়ে গেছি ভুলে সেই যদু জ্যাঠাকে
যে অগাধ ভালবাসা দিয়ে গেছে আমাকে
এখন দেখি শিক্ষে মোর ঢের আছে বাকি
জগত ভরা শিক্ষা ছাড়া জীবনটা হয় মেকি








Monday, January 27, 2014

Kandari (কান্ডারী)



ভ্রান্ত পথে শ্রান্ত পথিক চলছে দেখ ঐ
মাঝি-মল্লা নৌকার পরে বৈঠাখানা কই?
আধার ঘনিয়া দেখ রচিছে ত্রাস
অতল গহ্বরে সবই করিতে গ্রাস
কূলহারা ফুল হয়ে চলছে ভেসে ভেসে
খুঁজে পেয়ে যেতে চায় নিজেরও দেশে
কান্ডারী দেখি আজি পথ গেছে ভুলে
দিশাহারা তৃষা নিয়ে আছে বদ্ধ মূলে
বেলা যায় বহিয়া আশায় বসতি
কেমনে রুধিবো মোরা এই দুর্গতি
ভ্রমিয়া ভ্রমিয়া দেখি নৌকা আছে তথায়
কাজে দেখাতে হবে আর তো নয় কথায়
সুজন বন্ধু উজান গাঙে বৈঠা খানা ধরি
সময় এখন ডাক দিয়েছে বাইতে হবে তরী
এসো সবে কাঁধ মিলিয়ে দুরন্ত এই বেগে
ঘুমের বেলা শেষ হয়েছে ওঠ এখন জেগে






Saturday, January 25, 2014

Madhu Kobi (মধূ কবি)

হারাও হে মধু কবি তোমার মাঝেতে
পাই যেন স্বর্গ সুখ সকল সময়ে,
স্মরণ করি তোমারে সকল কাজেতে
এগিয়ে যাই যেন তোমার পিছু লয়ে
অন্ধ মোরে নিয়ে চলো প্রদীপ জ্বালিয়ে
আলো-ধারা বয় যেন জীবন সাঝেতে,
আর্তি মোর শোভন করো শোভা ছড়িয়ে
সব খর্ব থাকে যেন সবার পিছুতে
যশোরের গৌরব তুমি সৌরভে ভরা
আনিলে কৃতির ধারা পুরে মনোরমা,
দাসে এই দীন দশা করে দিও ক্ষমা
যদিও বা ভুলে থাকি মায়া ভরা ধরা
মধু রসে বসে আনো দুরাচার মন
তোমারে সেবিতে যেন নাহি হেলি ক্ষণ








Saturday, January 11, 2014

Dekha Hobe ( দেখা হবে )

যেখানে সমস্ত স্তব্ধতা
হারানো সুর খুঁজে পাই
সেখানে দেখা হবে তোমার সাথে;

যেখানে সমস্ত তালশূন্য সুর
তার কথার সাথীকে ডাকে
ব্যকুল হয় অতৃপ্ত বাসনায়
সেখানে দেখা হবে তোমার সাথে;

যেখানে সমস্ত গানের কথা
বোবা হয়ে আর্তনাদ তোলে
দুটি মনের মিলনের আকাংখায়
সেখানে দেখা হবে তোমার সাথে;

যেখানে সমস্ত নিঃসঙ্গতা
এসে কলরব তুলবে
তোমাকে দেখার অপেক্ষায়
সেখানে দেখা হবে তোমার সাথে;

যেখানে সমস্ত আভিমান
জড়ো হয়ে অনুরাগের
বৃষ্টিতে ভেজাবে আমায়
সেখানে দেখা হবে তোমার সাথে;

যেখানে সমস্ত অপেক্ষা
অবসান ঘটাবে পথচলার
আর প্রহর গুনবে মিলনের বাসনায়
সেখানে দেখা হবে তোমার সাথে