Tuesday, August 6, 2013

জীবন

হয়ত এটা নদীর মত  
              হয়ত এটা তা
নইলে কেন নদীর মত
            
এর এমন বহতা
ভাঙা গড়া নদীর মত
             
শুধু আশা ভরশা
দিনের আলো খুঁজি মরা
             
শুধু অমানিশা
    
নদীর যেটা বাহ্যিক ব্যাপার
         
আমার সেটা ভিতরকার
নদীর যেমন জল আছে
          
তেমনি আছে আমার
নদীর মত ছুটছি আমি
          
নেইকো কোন ছুটি
জীবনটা গোছাতে হায়
            
খাচ্ছি লুটোপুটি
ছুটে চলার মাঝে যেমন
             
নদী বেঁচে থাকে
মায়া-মোহ বশ করিয়া
         
তেমান অন্ধকারে রাখে




Monday, August 5, 2013

বস্তির শিশু

বস্তির শিশু

বস্তিতে বাড়ি মোদের স্বস্তিতে না থাকি
বুকের ছাতি ছাউনি করে দুঃখটাকে ঢাকি
স্নেহ হারা শিশু মোরা পাই যে শুধু দুখ
অবহেলার ভেলায় খুঁজি সুখি মামার মুখ
অনেকে নীচু ভেবে দেয় থুথু, করে অপমান
বঞ্চনার বস্ত্র আবার করে মোদের দান
নেতা ব্যাটা সাধু সেজে প্রতিশ্রুতি দেয় বটে
সুযোগ পেলে মোদের মেরে রাখে তারি ঘটে
ছোট ঘরে বসত মোদের ছোট তবু নয়
বড় আশায় বুক বেঁধেছি করব মোরা জয়
ছন্দ-হারা জীবন মোদের মন্দ-না তার সুর
ভাষা মোদের বেড়াতে গেছে দূর বহুদূর
ছোট মোরা ছোট আশা দেখুন ভাইয়ের মত
দুঃখ দিয়ে বাড়াবেন না অস্পৃশ্যতার ক্ষত





Sunday, August 4, 2013

আষাঢ়ের মেঘ

আষাঢ়ের মেঘ

বহু প্রতীক্ষার পরে পেলাম তোমার দেখা
তোমাকে পেয়েও আজ আমি বড়্ একা
নিঃসঙ্গ হয়ে ভাবি শুধু তোমারই কথা
কাঁদ কেন তুমি, কিসের এতো ব্যথা
আষাঢ় এলে তুমি থাক না অসাড়
কেঁদে চোখের জল ফেলাও বারেবার
আষাঢ়ের জলের স্রোত ধারায়
সব দুঃখ ধুয়ে মুছে যায় নিরালায়
অসাড় দেহে হয় প্রাণের সঞ্চার
চারিদিকে বেজে ওঠে প্রেমের ঝংকার
তাই স্মরি-গো তোমায় বারেবারে
এমন মেঘলা দিনে হারাও আমারে
এমন বর্ষার দিনে খুঁজে ফিরি তারে
মন যায় ছুটি, তবু না-পাই তারে




Thursday, August 1, 2013

নিন্দা

 নিন্দা

শশী যখন দোষী হয় কলঙ্কের ছাপে
সূর্যমামা বেজায় সুখে হাসি রাখে চেপে

তারারা সব মিটমিটিয়ে নিন্দে করেতটপ‌মোরে
বলে, বিশ্ব এখন নিঃস্ব হল কলঙ্কের তরে

নক্ষত্র, গ্যালাক্সী আর যত নিহারিকা
কুত্সা রটায় বলে, চাঁদ-আনল বিভিষীকা


চাঁদ বলে তোমরা আমার সহৃদয় বন্ধু
নিন্দার বন্দনায় পেলাম খুঁজে কৃপাসিন্ধু

ভুলত্রুটি ধরে মোরে বানালে ত্রুটিশূন্যে
এমন বান্ধব মেলে কি এই মহাশূন্যে

তাই জয় চাই তোমাদের ওহে সূর্য তারা
দয়া করে বেঁধে রেখে নিন্দের বাধন দ্বারা